Read in English →

ডিজিটাল বিয়ের কার্ড

অনলাইন বিয়ের কার্ড, এক লিংকে পুরো দাওয়াত

আত্মীয়দের হাতে হাতে কার্ড পৌঁছানোর ঝামেলা নেই। একটি লিংক পাঠান — সবাই ফোনেই পাবেন নাম, তারিখ, ভেন্যু আর ম্যাপ।

বিয়ের পাতা একটি ডিজিটাল বিয়ের কার্ড, যা একটি ওয়েব পাতা হিসেবে খোলে। ছাপানো কার্ডের মতো ডিজাইন, কিন্তু সাথে থাকে কাউন্টডাউন, Google Maps-এর লিংক আর অতিথিদের যোগ দেওয়ার ফর্ম।

বাংলাদেশে বিয়ের দাওয়াত এখন বেশিরভাগই যায় WhatsApp আর Messenger গ্রুপে। ছবি বা PDF পাঠালে ঠিকানা খুঁজে পাওয়া কঠিন, আর কে আসছেন তাও জানা যায় না। একটি অনলাইন কার্ডে এই দুটো সমস্যাই মেটে।

অ্যাকাউন্ট লাগে না। একটি ফর্ম পূরণ করুন, bKash বা Nagad-এ পেমেন্ট পাঠান, আর পাতা প্রকাশ হলে লিংক শেয়ার করুন।

  • ভেন্যুর ম্যাপ, এক ট্যাপে দিকনির্দেশনা
  • বিয়ের দিন পর্যন্ত কাউন্টডাউন
  • অতিথি তালিকা ও হেডকাউন্ট, পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত
  • WhatsApp শেয়ার আর QR কোড
  • ছবি ছাড়াই সম্পূর্ণ ডিজাইন

জনপ্রিয় বিয়ের কার্ড ডিজাইন

সব দেখুন
সর্বাধিক বিক্রি
  • বিয়ে
  • বাঙালি
  • ক্লাসিক
২৯৯৳
২৫% ছাড়
  • বিয়ে
  • লোকজ
  • বাঙালি
৩৯৯৳২৯৯৳
  • বিয়ে
  • রাত
  • বাগান
৩৯৯৳
১৭% ছাড়
  • বিয়ে
  • আধুনিক
  • বাঙালি
৫৯৯৳৪৯৯৳
  • বিয়ে
  • ভিনটেজ
  • ক্লাসিক
৫৪৯৳
১৭% ছাড়
  • বিয়ে
  • ফুল
  • ইসলামি
৫৯৯৳৪৯৯৳
১৩% ছাড়
  • বিয়ে
  • হিন্দু
  • বাঙালি
৭৯৯৳৬৯৯৳
১৩% ছাড়
  • বিয়ে
  • ফুল
  • ইসলামি
৭৯৯৳৬৯৯৳

চারটি সহজ ধাপ

কীভাবে কাজ করে

ডিজাইন বাছাই থেকে লিংক শেয়ার — কয়েক মিনিটে সাজানো, ২৪ ঘণ্টার মধ্যে চালু।

  1. ১

    ধাপ ০১

    টেমপ্লেট বেছে নিন

    ডিজাইনগুলো ঘুরে দেখুন, প্রিভিউ খুলুন। যেটি মনে ধরে, সেটিই বেছে নিন।

    প্রিভিউ সহটেমপ্লেট দেখুন
  2. ২

    ধাপ ০২

    নিজের মতো সাজান

    ডিজাইনের ওপরেই নাম, পরিবার, তারিখ ও ভেন্যু লিখুন। শেষে হোয়াটসঅ্যাপ নম্বর দিন — লিংক আমরা সেখানেই পাঠাব।

    অ্যাকাউন্ট লাগে না
  3. ৩

    ধাপ ০৩

    পেমেন্ট পাঠান

    bKash বা Nagad-এ টাকা পাঠিয়ে যে নম্বর থেকে পাঠালেন সেটি আর ট্রানজেকশন আইডি দিন। কুপন থাকলে বসান। সাথে সাথে ইনভয়েস পাবেন।

    bKash · Nagad
  4. ৪

    ধাপ ০৪

    লিংক শেয়ার করুন

    ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট মিলিয়ে পাতা চালু করি, আর হোয়াটসঅ্যাপে অতিথি তালিকা, পাসওয়ার্ড ও কার্ডের লিংক পাঠাই।

    WhatsApp · QR

সাধারণ প্রশ্ন

অনলাইন বিয়ের কার্ড কী?

এটি একটি ওয়েব পাতা, যেখানে বর-কনের নাম, পরিবার, অনুষ্ঠানের তারিখ, ভেন্যু, ম্যাপ আর কাউন্টডাউন থাকে। একটি লিংক WhatsApp বা Messenger-এ পাঠালেই অতিথিরা ফোনে খুলে দেখতে পারেন।

বানাতে কতক্ষণ লাগে?

তথ্য সাজাতে ১০–১৫ মিনিট লাগে। পেমেন্টের পর ২৪ ঘণ্টার মধ্যে আমরা পেমেন্ট মিলিয়ে পাতা চালু করি, তারপর লিংক শেয়ার করতে পারবেন।

কীভাবে পেমেন্ট করব?

bKash বা Nagad-এ স্ক্রিনে দেখানো নম্বরে Send Money করুন। তারপর যে নম্বর থেকে পাঠালেন সেটি আর ট্রানজেকশন আইডি দিন। নম্বর অঙ্ক ধরে মিলিয়ে নিন — ভুল নম্বরে গেলে টাকা ফেরত আনা যায় না। কার্ড বা অ্যাকাউন্ট লাগে না।

কুপন কোড কোথায় দেব?

পেমেন্ট পাতায় “কুপন কোড আছে?” ঘরে কোডটি লিখে “প্রয়োগ” চাপুন। ছাড় সাথে সাথে দাম থেকে বাদ যায়, আর নতুন দামটুকুই পাঠাতে হয়।

হোয়াটসঅ্যাপ নম্বর কেন লাগে?

পাতা চালু হলে অতিথি তালিকার লিংক, পাসওয়ার্ড আর কার্ডের লিংক আমরা এই নম্বরেই পাঠাই। তাই নম্বরটি সঠিক আর হোয়াটসঅ্যাপ চালু আছে কি না দেখে নিন। পেমেন্টের আগে পেমেন্ট পাতা থেকে নম্বর বদলানো যায়।

পেমেন্টের পর কী হয়?

ট্রানজেকশন আইডি দেওয়ার সাথে সাথে ইনভয়েস পাবেন — PDF বা ছবি হিসেবে তখনই ডাউনলোড করে রাখুন, পরে আর দেখানো হয় না। ২৪ ঘণ্টার মধ্যে আমরা পেমেন্ট মিলিয়ে পাতা চালু করি আর হোয়াটসঅ্যাপে লিংকগুলো পাঠাই। এর মধ্যে মেসেজ না পেলে আমাদের হোয়াটসঅ্যাপে জানান।

কারা আসছেন, কীভাবে জানব?

অতিথিরা পাতাতেই নাম, ফোন আর সাথে কতজন আসছেন জানিয়ে দেন। অতিথি তালিকার পাসওয়ার্ড দিয়ে আপনি কারা সাড়া দিয়েছেন আর মোট কতজন আসছেন দেখতে পারবেন, আর পুরো তালিকা CSV ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবেন — Excel বা Google Sheets-এ খোলে।

গায়ে হলুদ আর বিয়ের জন্য কি আলাদা কার্ড লাগবে?

একটি পাতায় একটি অনুষ্ঠান থাকে। হলুদ আর বিয়ে দুটো আলাদা পাতা, প্রতিটির নিজের লিংক আর কাউন্টডাউন।

পেমেন্টের আগে ডিজাইন দেখে নিতে পারব?

হ্যাঁ। প্রতিটি ডিজাইন নমুনা নাম দিয়ে খুলে দেখা যায়। আপনি ডিজাইনের ওপরেই তথ্য লেখেন, তাই সাজানোর সময়ই নিজের পাতা দেখতে পান — পেমেন্ট পাতাতেও পাশে প্রিভিউ থাকে।

অতিথিদের কি কোনো অ্যাপ বা অ্যাকাউন্ট লাগবে?

না। লিংকটি যেকোনো ফোনের ব্রাউজারে খোলে। অতিথি বা আপনার — কারও অ্যাকাউন্ট খুলতে হয় না।

ছবি ছাড়া কি পাতা সুন্দর দেখাবে?

হ্যাঁ। প্রতিটি ডিজাইন ছবি ছাড়াই সম্পূর্ণ — নাম, তারিখ, অলংকরণ আর অ্যানিমেশন দিয়েই পাতা সাজানো।

লিংক ছাড়া আর কীভাবে শেয়ার করা যায়?

লিংকের পাশাপাশি একটি নিমন্ত্রণ কার্ডের ছবি ডাউনলোড করতে পারবেন, আর একটি QR কোড পাবেন — প্রিন্ট করা কার্ড, উপহারের বাক্স বা অনুষ্ঠানের গেটে রাখতে পারেন।

কোনো সমস্যা হলে কার সাথে যোগাযোগ করব?

আমাদের হোয়াটসঅ্যাপে লিখুন, অথবা সাইটের নিচে দেওয়া যেকোনো যোগাযোগে জানান। অর্ডার করে থাকলে অর্ডার পাতায় দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও লিখতে পারেন। আমরা দ্রুত উত্তর দিই।